দাউদকান্দিতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ পিএম

কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩মার্চ) বিকেলে পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের উদ্যোগে এই আয়োজন করা হয়। ইফতার মাহফিলে দাউদকান্দির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের আন্তরিক স্বাগত জানান আয়োজকরা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। ইফতারের আগে দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির অগ্রগতি, স্থিতিশীলতা এবং সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনায়  মাহে রমজানের পবিত্রতা, তাৎপর্য ও ফজিলত নিয়ে পৌর বিএনপি নেতারা তাদের বক্তব্যে বলেন, রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং একসঙ্গে কাজ করার মধ্য দিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত