উখিয়ায় ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১১ কোটি ৪০ লাখ টাকা। অভিযানের বিষয়ে বিজিবি জানায়, শুক্রবার (১৩মার্চ) আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল পালংখালী বিওপির সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে কাটাখালে অবস্থান নেয়। আনুমানিক সাড়ে ৩ টার দিকে ৩ জন সন্দেহভাজন ব্যক্তি মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ২টি বস্তা ফেলে পালিয়ে যায়। এরপর তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার মধ্যে পেঁচানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতর থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত