খুলে দেওয়া হলো গাজীপুর ফ্লাইওভার

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০১:২৫ এএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটির প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও এবারের ঈদযাত্রা নির্বিঘœ করতে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উল্কা সিনেমা হলের সামনে থেকে চৌধুরী ফিলিং স্টেশন পর্যন্ত ফ্লাইওভারটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়। ময়মনসিংহের দিক থেকে আসা যানবাহনগুলো ঢাকার দিকে প্রবেশ করতে একমুখী এ ফ্লাইওভারটি ব্যবহার করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম আশরাফুল আলম বলেন, চান্দনা-চৌরাস্তা এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ফ্লাইওভারটিও খুলে দেওয়া হয়েছে। এতে স্বস্তিতে যানবাহন চলাচল করতে পারবে। ফলে এ অঞ্চলে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত