ডেঙ্গু প্রতিরোধে ভোলায় পরিচ্ছন্নতা অভিযান-শোভাযাত্রা

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০১:০৪ পিএম

‘ডেঙ্গু প্রতিরোধে নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক শোভাযাত্রা ও পরিষ্কার অভিযান অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালযের আশপাশ এলাকায় পরিষ্কার অভিযান চালায় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা। আশপাশে কোথাও পরিষ্কার পানিতে যেন মশা জন্মাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিয়মিত বাড়ির আঙিনা, ফুলের টব, পানির ট্যাংক ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানান তারা।

শোভাযাত্রার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা পরিষদের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত