পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বোদা পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে শনিবার (১৪ মার্চ) সকালে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযানকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজ থেকে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো। আমাদের সরকারের স্বাস্থ্য নীতি হলো ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোদা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুল কবীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার জাহিদ হোসেনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা।
