খুলনার তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম

চাহিদা অনুযায়ী জ্বালানী তেল না পাওয়ায় খুলনার খালিশপুর পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে আজ (১৪ মার্চ) সকাল ৮টা থেকে তেল উত্তোলন স্বেচ্ছায় বন্ধ রেখেছে জ্বালানী ব্যসায়ীরা। ফলে খুলনাসহ ১৫ জেলায় তেল বিপনন হচ্ছে না। খুলনা ট্যাংকলরী ওনার্স ভবনে জ্বালানী ব্যবসায়ী সংশ্লিষ্ট ৪ টি সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এক জরুরী বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে মালিক সমিতির নেতারা জানান, খুলনার খালিশপুর পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে আগে চাহিদা অনুযায়ী প্রতি ডিপো থেকে ৭ লাখ লিটার করে অর্থ্যাৎ তিনটি ডিপো থেকে ২১ লাখ লিটার তেল সরবরাহ করা হত। চলমান বৈশ্বিক সংকট দেখিয়ে বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) নির্দেশে চাহিদা মোতাবেক তেল সরবরাহ করছে না। চাহিদা অনুযায়ী জ্বালানী তেল না পাওয়ায় আজ সকাল ৮টা থেকে তেল উত্তোলন স্বেচ্ছায় বন্ধ রেখেছে জ্বালানী ব্যসায়ীরা।

এদিকে খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু জানান, খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রোল, ডিজেলসহ সব ধরনের জ্বালনী তেলের চাহিদা কমপক্ষে ৩৬ লাখ লিটার। সেখানে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানী তেল সরবরাহ করা হচ্ছে মাত্র সাড়ে ১০ লাখ লিটার।

এ প্রসঙ্গে বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স এসেসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল করিম জানান, তিনটি ডিপোতে প্রচুর তেল মজুদ রয়েছে। কিন্তু তিনটি ডিপো সিন্ডিকেট করে তেল দিচ্ছে না। একটি ট্যাংকলরীর ধারণ ক্ষমতা ৯ হাজার লিটার থেকে ২২ হাজার লিটার পর্যন্ত। কিন্তু ট্যাংকলরীতে তেল দেওয়া হচ্ছে খেয়াল খুশিমত মাত্র ২ হাজার লিটার, ৪ হাজার লিটার । ফলে গাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করা সম্ভব হচ্ছে না। এছাড়া পাম্পগুলোতে ভোক্তাদের ব্যাপক চাপ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়ছে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত