পথশিশুদের মাঝে চবি ছাত্রদল নেতার ঈদউপহার

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম

চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে স্টেশনে পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ মার্চ) বিকেলে স্টেশন এলাকায় অবস্থানরত পথশিশুদের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও ইফতার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিম বলেন, ঈদ আনন্দের উৎসব। আমার সামর্থ্য অনুযায়ী এই আনন্দ পথশিশুদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করেছি। সমাজের সবার সম্মিলিত উদ্যোগে এ ধরনের অসহায় শিশুদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত