আশ্রাফ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ১২০০ মানুষের মুখে হাসি

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম

ফেনী সদর উপজেলার ধর্মপুরে আশ্রাফ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ধর্মপুর মোহাজের কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান হোসেন।

বক্তব্যে রেদোয়ান হোসেন বলেন, ঈদআনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। শুধু এ উপহারের সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা সকলে একত্রিত হয়ে এই ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই। আশাকরি এ আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে নিউ নেশন গ্রুপের পরিচালক আকবর হোসেন বলেন, ধর্মপুরের তিনটি স্থানে দুস্থ মানুষদের এ সহায়তা প্রদান করা হয়েছে। সকলের সম্মেলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই।

ব্যাংক কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ সহায়তা কার্যক্রমে অন্তত ১০০ সনাতন ধর্মাবলম্বী পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইউনিয়নের সকল মসজিদের খাদেম, ইমাম ও খতিবদেরও এ উপহার প্রদান করা হচ্ছে। সবমিলিয়ে প্রায় ১ হাজার ২০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ অ্যাডভোকেট টিপু সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন, পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন হাই স্কুলের প্রধান শিক্ষক মো: আবু হানিফ, ফেনী পৌর সুলতাল মাহমুদ হকার্স মার্টেকের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আবদুল মালেক টনি। এ ছাড়া সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মঠবাড়িয়া আজিজুল উলুম মাদ্রাসার এতিমদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন। পরে মাদ্রাসার শতাধিক এতিমদের মাঝে নগদ অর্থ ঈদ উপহার বিতরণ করেন।

এ ছাড়া সকালে ধর্মপুর ইউনিয়নের আমতলী বাজারে তিন শতাধিক হত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় প্রধান অতিথি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত