ঈদের দিন মিন্টো রোডে জামায়াত আমির!

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ পিএম

ঈদুল ফিতরের দিন ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবনের দরজা খোলা রাখছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন তিনি বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

জামায়াতের প্রচার বিভাগ মঙ্গলবার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ডা. শফিকুর রহমান।

এরপর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দেখা করবেন তিনি।

বিরোধীদলীয় নেতার সরকারি আবাস মিন্টো রোডের বাসভবনেই এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

এর আগে ঈদের দিন সকালে জামায়াত আমির তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন এবং নামাজের পর সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত