সৌদি আরবের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১১:২৫ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার (২২ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর একটি আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে। অপর দুটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ। ঘটনাটি ঘিরে তদন্ত কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত