ইসি আনোয়ারুল বললেন

এবারের ঈদ ছিল আত্মতৃপ্তির

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৯ এএম

জাতিকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় এবার ঈদ জীবনের অন্যতম সেরা ঈদ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন শেষে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করা ছিল আত্মতৃপ্তির। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে ঈদুল ফিতর-পরবর্তী পুনর্মিলনী সভায় তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সভাপতিত্বে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদসহ অন্য কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, শিগগিরই ইসি বিটের সাংবাদিকদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করবে কমিশন। আবদুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নেতাদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত