রূপায়ণ সিটি উত্তরায় ঈদের আনন্দঘন জামাত

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৬:৫২ এএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপায়ণ সিটি উত্তরায় আনন্দঘন পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঈদের দিন সকাল সাড়ে ৮টায় রূপায়ণ ম্যাজেস্টিক মাঠে আয়োজিত জামাতে ইমামতি করেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী।

এ ছাড়া জামাতে রূপায়ণ সিটির বাসিন্দা, শিশু-কিশোর, রাজনীতিবিদ, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঈদের নামাজ শেষে তারা একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

রূপায়ণ সিটি বাংলাদেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি, যেখানে সমমনা মানুষদের জন্য আধুনিক নাগরিক সুবিধাসহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনের বিশেষ ব্যবস্থা রয়েছে।

ঈদুল ফিতরের এ আয়োজনও তারই একটি অংশ, যা সবাইকে একত্র করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত