বুদ্ধিমত্তা দিয়ে রেল দুর্ঘটনা থেকে রক্ষায় বিরামপুরের এনামুলকে সংবর্ধনা

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম

দিনাজপুরের বিরামপুরের এনামুল হকের বুদ্ধিমত্তায় বড় ধরনের রেল দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে অসামান্য ভূমিকা রাখায় উপজেলার পূর্ব চণ্ডীপুরের এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপকের (পশ্চিম) কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।

গত সোমবার এনামুল হক (৬৫) চলন্ত ট্রেনের সামনে ভাঙা রেললাইন দেখে কলার মোচার লাল অংশ ব্যবহার করে বুদ্ধিমত্তা দিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থামিয়ে শত শত যাত্রীর প্রাণ রক্ষা করেন।

রাজশাহী রেল ভবনে আয়োজনে প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুম, অন্যান্য বিভাগীয় প্রধান, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনামুল হককে কৃতজ্ঞতা প্রকাশের নমুনা হিসাবে একটি ক্রেস্ট, সম্মননা সনদ ও আর্থিক সন্মানী দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত