ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে পৌর এলাকার ভাদুঘরে এ ঘটনা ঘটে। তবে মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ঢাকাগামী আপলাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়। তবে কোন ট্রেনে কাটা পড়েছে কেউ বলতে পারেনি।

রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নারীর পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত