মানিকগঞ্জ সদর উপজেলার কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজারের পুরাতন ট্রলার ঘাট এলাকায় এ ঘটে। ওই দুই ভাই-বোন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা এবং তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোসল করতে নেমে হঠাৎ দুইজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় প্রায় ৩০ মিনিট পর ছেলেটিকে এবং ৪৫ মিনিট পর মেয়েটিকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত আমিনুল ইসলাম জানান, প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিল। পরবর্তীতে তাকেও উদ্ধার করা হয়, তবে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
