গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে অভিযান চালানো হয়।
এ ঘটনায় ফাতেমা আক্তার মিতু (৩২) স্বামী নাহিদ দর্জির, এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। পুলিশ জানায় কালিগঞ্জকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ ধরণে অভিযান অব্যাহত থাকবে।