সাধারণ থেকে সুপারস্টার

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:২২ এএম

দক্ষিণী সিনেমা থেকে বলিউড, ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নাম রাশমিকা মান্দানা। নিজের সাবলীল অভিনয়ের জাদুতে খুব অল্প সময়ে জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন। পেয়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’র খেতাব।

কর্নাটকের এক সাধারণ পরিবারের মেয়ে রাশমিকা। কখনো ভাবেননি সিনেমায় আসবেন। হঠাৎ করেই তার দক্ষিণী সিনেমায় অভিনয় করা। সেই সাধারণ মেয়েই হয়ে উঠলেন ভারতের সুপারস্টার।

‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন। ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’র মতো ছবি তাকে রাতারাতি পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবির ‘শ্রীভল্লী’ চরিত্রটি। রাশমিকা মান্দানা কেবল তার সৌন্দর্যের জন্যই নয়, কাজের প্রতি নিষ্ঠার জন্য কুড়িয়েছেন প্রশংসা।

রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ ছবিতে তার ‘গীতাঞ্জলি’ চরিত্রটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এদিকে, ২০১২ সালের সাইফ-দীপিকা-ডায়না অভিনীত ‘ককটেল’র সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক হোমি আদাজানিয়া। এবার প্রধান চরিত্রে

থাকছেন শহিদ কাপুর, কৃতি শ্যানন এবং রাশমিকা মান্দানা। সিনেমাটি এ বছরের ১৯ জুন মুক্তি পাওয়ার কথা। এ ছাড়াও রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ ছবির সিক্যুয়েলেও রাশমিকাকে দেখা যাবে।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিটির শুটিং এ বছরের শেষের দিকে হওয়ার কথা রয়েছে। বর্তমানে তার হাতে রয়েছে ‘রণবালী’, ‘পুষ্পা-৩’র মতো বড় বড় সব প্রজেক্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত