হাঁটু প্রতিস্থাপন বা কহবব জবঢ়ষধপবসবহঃ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা দীর্ঘদিনের ব্যথা ও চলাফেরার সীমাবদ্ধতায় ভোগা মানুষের জীবনে নতুন আশার আলো জ¦ালায়। বয়সজনিত ক্ষয়, আর্থ্রাইটিস কিংবা আঘাতের কারণে হাঁটুর জোড়া ক্ষতিগ্রস্ত হলে অনেক সময় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় প্রতিস্থাপন সার্জারি হয়ে উঠতে পারে কার্যকর সমাধান। সঠিক চিকিৎসা ও পরবর্তী যতেœর মাধ্যমে রোগীরা আবারও স্বাভাবিক হাঁটাচলা ও কর্মক্ষমতায় ফিরতে পারেন। তাই হাঁটু প্রতিস্থাপন শুধু একটি চিকিৎসা নয়, বরং জীবনের গুণগত মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাঁটু প্রতিস্থাপন নিয়ে সাধারণ মানুষ আমাদের কাছে প্রশ্নগুলো সবচেয়ে বেশি খুঁজে থাকেন, তারই উত্তর দেওয়ার চেষ্টা করছি।
হাঁটু প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট আসলে কী?
এটি একটি সার্জারি, যেখানে হাঁটুর ক্ষতিগ্রস্ত বা ক্ষয়ে যাওয়া হাড় এবং কার্টিলেজ সরিয়ে সেখানে কৃত্রিম জয়েন্ট (ওসঢ়ষধহঃ) বসিয়ে দেওয়া হয়। এটি রোগীকে ব্যথামুক্ত করতে এবং স্বাভাবিক চলাফেরায় সাহায্য করে।
এই সার্জারির পর কি স্বাভাবিকভাবে হাঁটাচলা করা সম্ভব?
হ্যাঁ, অবশ্যই। অপারেশনের মূল লক্ষ্যই হলো রোগীকে আবার সচল করা। আধুনিক পদ্ধতিতে অপারেশনের ১-২ দিনের মধ্যেই রোগীকে বিশেষ সহায়তায় হাঁটানো শুরু করা হয় এবং কয়েক সপ্তাহ পর তারা লাঠি ছাড়াই হাঁটতে পারেন।
কৃত্রিম জয়েন্ট বা ইমপ্ল্যান্ট কতদিন টেকসই হয়?
আধুনিক প্রযুক্তির ইমপ্ল্যান্টগুলো সাধারণত ১৫ থেকে ২০ বছর বা তারও বেশি সময় কার্যকর থাকে। তবে এটি রোগীর ওজন, জীবনযাত্রা এবং ব্যবহারের ওপরও নির্ভর করে।
সার্জারির পর কি নিচে বসা বা নামাজ পড়া যাবে?
বর্তমানে অনেক উন্নতমানের ইমপ্ল্যান্ট পাওয়া যায়, যা হাঁটু অনেকটা ভাঁজ করতে সাহায্য করে। তবে দীর্ঘস্থায়ী সুফলের জন্য চিকিৎসকরা সাধারণত চেয়ারে বসে নামাজ পড়া বা কমোড ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
অপারেশন-পরবর্তী ফিজিওথেরাপি কি বাধ্যতামূলক?
হ্যাঁ। অপারেশনের পর হাঁটুর শক্তি ফিরে পেতে এবং জয়েন্টের সচলতা বাড়াতে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই অপারেশনে কোনো ঝুঁকি আছে কি?
যেকোনো বড় সার্জারির মতো এতেও সামান্য ঝুঁকি থাকে, তবে অভিজ্ঞ সার্জন এবং আধুনিক সুবিধাসম্পন্ন হাসপাতালে (যেমন ট্রমা সেন্টার) এই ঝুঁকি অত্যন্ত নগণ্য।
হাঁটু প্রতিস্থাপনে খরচ কেমন হয়?
এটার খরচ প্রতিস্থাপনের ইমপ্ল্যান্টের ধরনের ও দামের ওপরে নির্ভর করে। খরচ হসপিটালের ওপর নির্ভর করে, কোথায় অপারেশন হচ্ছেন।