কক্সবাজারের জুলাইযোদ্ধা ও ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি মোহাম্মদুল হক প্রকাশ ওরফে কাকা তারেকের পাঁচ দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৯ মার্চ) দুপুরে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিনের আবেদনের পর কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম এ আদেশ দেন।
ওসি মো. ছমিউদ্দিন জানান, পুলিশের পক্ষে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ মার্চ রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্ত্বর পয়েন্ট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা খোরশেদ আলম। এ ঘটনায় পরদিন চকরিয়ার খুটাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করে। ২৭ মার্চ রাতে এ ঘটনায় নিহতের ছোট ভাই নওশাদ আলম বাদী হয়ে তারেককে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাতজনের আসামি করে থানায একটি হত্যা মামলা করেন।
নিহত খোরশেদ আলম শহরে পূর্ব পাহাড়তলী ইউসূলেরঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক।
তেল না দেওয়ায় ম্যানেজারকে হত্যা, নড়াইলের সব পাম্প বন্ধ