প্রথম সিজনের দারুণ সাফল্যের পর এবার চক্র ২ নিয়ে দর্শকদের কাছে এলো ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন অরিজিনাল। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির এই ওয়েব সিরিজটি; যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে। ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার এলো টান টান উত্তেজনায় সিজন ২। আইস্ক্রিন-এর বিশেষ ঈদ আয়োজনের অংশ হিসেবে, ঈদের ছুটির শেষ প্রান্তে ২৬ মার্চ দর্শকদের জন্য মুক্তি পেয়েছে ভিকি জাহেদের পরিচালনায় এই ৮ পর্বের ওয়েব সিরিজ। মুক্তির পর থেকে এটি ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে। মাত্র ৪৮ ঘণ্টায় ১ মিলিয়ন মিনিটের বেশি দেখা হয়েছে ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজটি। গতকাল রবিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে ‘চক্র ২’র সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এর নির্মাতা কলাকুশলীরা উপস্থিত থেকে শুটিং অভিজ্ঞতা ও মুক্তির পর দর্শকদের ফিডব্যাকের নানা অভিজ্ঞতা শেয়ার করেন। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে।
দর্শক মাতাচ্ছে ‘চক্র ২’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১২:০৮ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:০৮ এএম
দর্শক মাতাচ্ছে ‘চক্র ২’
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০