ছোট পর্দায় আবার ফিরে এসেছে পারিবারিক গল্পের নাটক। এরই মধ্যে বেশ কয়েকটি নাটক প্রচারে আসার পর প্রশংসাও কুড়াচ্ছে। সেই ধারাবাহিকতায় মাছরাঙা টিভিতে গতকাল রবিবার থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি। ঢাকা শহরের একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া না-পাওয়ার গল্প নিয়ে মিডল ক্লাস ফ্যামিলির কাহিনি। বাড়ির কর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক জমিরউদ্দিন সরকার। স্ত্রী আর দুই ছেলে দুই মেয়ে নিয়ে তার পরিবার। বাড়ির বড় ছেলে মবিন ভাঙতে চায় মধ্যবিত্তের শৃঙ্খল। নির্মাতা জানান, গল্পটা জমিরউদ্দিন সরকারের পরিবারের হলেও এ নাটকের প্রতিটি চরিত্র বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণির প্রতিচ্ছবি। পরিচালক নজরুল ইসলাম রাজু বলেন, ‘আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছি এ নাটকে। এই পরিবারের মধ্য দিয়ে সমাজের চিত্র উঠে এসেছে। চরিত্রগুলোয় দর্শক নিজেদের খুঁজে পাবেন।’ মিডল ক্লাস ফ্যামিলি ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সৈয়দ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান স্নেহা, জান্নাত আক্তার, মিলি বাসার, তানজিম হাসান অনিক প্রমুখ।
আরও এক পারিবারিক গল্পের নাটক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১২:০৯ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:০৯ এএম
দেশ রূপান্তর
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০