কক্সবাজারে শুরু তরুণদের লিগ

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:২৬ এএম

কিক্সবাজারে আজ থেকে শুরু হচ্ছে তরুণ ক্রিকেটারদের চারদিনের ক্রিকেট প্রতিযোগিতা ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল)। জাতীয় ক্রিকেট লিগের আদলেই ৪টি জোনের অনূর্ধ-১৯ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। গত ফেব্রুয়ারি ও মার্চে সিলেটে হয়েছিল ওয়াইসিএল-এর সীমিত ওভারের দুই সংস্করণ, ওয়ানডে এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতা। এই বছর শুরুতেই চারদিনের ম্যাচ খেলবেন তরুণ ক্রিকেটাররা। প্রথম রাউন্ডে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো অঞ্চল নিয়ে গড়া সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ খুলনা ও বরিশাল অঞ্চল নিয়ে গড়া সাউথ জোন। চট্টগ্রাম ও সিলেট অঞ্চল নিয়ে গড়া ইস্ট জোন মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল নিয়ে গড়া নর্থ জোনের। সিঙ্গেল লিগ পদ্ধতিতে সবাই সবার সঙ্গে খেলবে একবার করে। ৩ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল জিতবে শিরোপা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত