ভোলায় গাঁজাসহ আটক ২

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০২:৫৯ পিএম

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ মার্চ) রাত ১০টায় কোস্ট গার্ড বেইস ভোলা সদর থানার ধনিয়া ও আলীনগর চৌমুহনী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন— মো. হোসেন (২০), পিতা মো. মোস্তফা, গ্রাম কোরাহাট বাজার, ইউনিয়ন ধনিয়া এবং মো. মাঈন উদ্দিন (২৭), পিতা মো. শামসুদ্দিন সরদার, গ্রাম মৌটুবী, ৯ নম্বর ওয়ার্ড, ইউনিয়ন আলীনগর, উভয়ই ভোলা সদর উপজেলার বাসিন্দা।

জব্দকৃত গাঁজা ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত