মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারনে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জামালপুরে তেল নিতে পুরুষের পাশাপাশি লম্বা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন নারীরাও।
বুধবার (১ এপ্রিল) সকাল থেকেই পৌর শহরের দড়িপাড়া বাইপাস এলাকায় জবেদ ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য নারীদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ সময় তেল নিতে আসা নারী মোটরসাইকেল চালক ফাহমিদা জানান, আমি টিউশন করে সংসারের খরচ যোগায়। টিউশনের জন্য আমাকে অনেক দূরে দূরে যাতায়াত করতে হয়। গণপরিবহনে চলাচল করলে আমার উপার্জনের বড় অংশই ভাড়ায় খরচ হয়ে যায়। তাই বাধ্য হয়ে অনেক আগেই এই গাড়িটা কিনছি। তেল না থাকায় তেল নিতে এসেছি। দেখি পাওয়া যায় কি না। তবে প্রশাসনের নারীদের জন্য আলাদা ব্যবস্তা করা উচিত বলে তিনি মনে করেন।
তার মতো রাত ১০টা থেকে বিভিন্ন পাম্প ঘুরে তেল না পেয়ে রাত ২টা থেকে এই পাম্পের সামনে অপেক্ষা করছেন বুরহান উদ্দিন।
এ সময় তিনি বলেন, সিরিয়াল যখন কাছাকাছি চলে আসে তখন তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তাদের পক্ষে থেকে জানানো হয় সকাল ১০টা থেকে তেল দেওয়া হবে। কিন্তু এখন দশটার বেশি বাজলেও তেল দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে এখনো অপেক্ষা করছি ।
এ বিষয়ে জবেদ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. বাবুল আলি বলেন, আমাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না, যা পাচ্ছি ততটুকুই দিয়ে দিচ্ছি। চাহিদা অনুযায়ী গ্রাহকের সংখ্যা অনেক বেশি।
প্রসঙ্গত, জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজার স্থিতিশীল রাখতে জামালপুর জেলার ১৭টি পেট্রল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
৫৩ বছর পর আজ চাঁদে যাচ্ছে মানুষ, লাইভ দেখাবে নাসা