ভাঙ্গারির দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৮:৪৮ এএম

জামালপুরের মাদারগঞ্জে ভাঙ্গারির দোকান থেকে ফকির আলী (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারের একটি ভাঙ্গারির দোকান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফকির আলী ওই এলাকার হরমুজ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ফকির আলী ভাঙ্গারি ব্যবসা করতেন এবং দোকানেই রান্না করে খাওয়া-দাওয়া করতেন। বুধবার রাত ১১টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দোকান থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে দোকানের কাছে লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে ফকির আলীর মরদেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত