রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান ও তিলের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।
