আশুগঞ্জে উত্তরা ব্যাংকের ২৫১তম শাখার উদ্বোধন

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উত্তরা ব্যাংক পিএলসির ২৫১তম শাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আশুগঞ্জ সদর থানার সোনারামপুর ওয়ার্ডের চাল বাজারে শাখাটির উদ্বোধন করেন উত্তরা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান।

নতুন উদ্বোধন করা আশুগঞ্জ শাখাটি ২০২১ সাল থেকে উপশাখা হিসেবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছিল। বর্তমানে গ্রাহকদের আরও বিস্তৃত ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে এটিকে পূর্ণাঙ্গ শাখায় উন্নীত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. রবিউল হাসান এবং উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ অঞ্চল) মোহাম্মদ ফখরুল আলমসহ ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত