ইন্ডাস্ট্রিতে জীবনের কোনো দাম নেই

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ এএম

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন। অভিনয় ক্যারিয়ারে দুই যুগের বেশি সময় পার করছেন। দীর্ঘ অভিজ্ঞতা থেকে স্বস্তিকা মুখার্জি জানালেন, ইন্ডাস্ট্রিতে জীবনের কোনো দাম নেই।

স্বস্তিকা মুখার্জি বলেন, ‘আমি নিজেকে কোনো দিনই স্টার ভাবিনি, এই জীবনে আর ভাবতে পারবও না। যে ইন্ডাস্ট্রিতে জীবনের কোনো দাম নেই, কাজ করতে করতে একজন শিল্পী মারা গেলে সবাই ঘাড় থেকে নামিয়ে ফেলতে পারলে বাঁচে, সেখানে আর নিজেদের পিঠ চাপড়াচাপড়ি করা যায় না।’

জীবনকে সহজ করতে চান স্বস্তিকা মুখার্জি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি আমার সহজ জীবনটাকে আরও সহজ করে তুলতে চাইছি। এই জাঁকজমক, আড়ম্বর আর বাহুল্যপূর্ণ প্রদর্শনীতে আমি আর আগ্রহী নই। এগুলো আসলে সত্যিকার অর্থে কোনো দাম বা মূল্য নেই।’

বড়াই করে লাভ নেই বলে মনে করেন স্বস্তিকা। মানুষের যদি আমার কাজ দেখার হয় দেখবে। আকাশের নক্ষত্র হয়ে থাকলেই যে দেখবে তেমনটা নয়। কারোর কোনো কাজই চলছে না। 

‘আমি হিরোইন’— বাস, ট্রাম, রিকশা করেই যাতায়াত করব। এটা জেনে ‘আমি হিরোইন’ এর কাজ মানুষ দেখলে খুশি হব, না দেখলে আমার কিছু করার নেই। আর ‘আমি হিরোইন’ বিএমডব্লিউ থেকে নামি না বলে যদি কেউ কাজ না দেয় তাহলে দেবে না। এমনই আজ বলতে কাল কেওরাতলা চলে যাব, এত ভেবে লাভ নেই। বরং শান্তিতে থাকি’ বলেন স্বস্তিকা মুখার্জি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত