ইনস্টাগ্রামে আসছে স্টোরি গোপনে দেখার সুবিধা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০১:১৯ এএম

ইনস্টাগ্রামে পরিচয় গোপন রেখে অন্যদের স্টোরি দেখার নতুন ফিচার নিয়ে পরীক্ষা করছে মেটা। ‘ইনস্টাগ্রাম প্লাস’ নামের এ প্রিমিয়াম সাবস্ক্রিপশনে নাম না প্রকাশ করেই স্টোরি দেখার পাশাপাশি আরও বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। দেশে এই ফিচারের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, বর্তমানে কেবল মেক্সিকো, জাপান ও ফিলিপিন্সের ব্যবহারকারীরা ‘ইনস্টাগ্রাম প্লাস’ মেম্বারশিপের জন্য সাইনআপ করতে পারবেন।

স্থানীয়ভাবে মাসে ১ থেকে ২ ডলার ব্যয়ের এ প্রিমিয়াম ফিচারে সাবস্ক্রাইবাররা আরও দেখতে পাবেন যে কতজন মানুষ তাদের স্টোরি বারবার দেখছেন। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে স্টোরির জন্য অ্যানিমেটেড ‘সুপারলাইক’ রিয়্যাকশন ও স্টোরিগুলো দীর্ঘক্ষণ সচল রাখার সুবিধা। ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিক কোম্পানি মেটা তাদের অন্যান্য অ্যাপের জন্যও সাবস্ক্রিপশন ব্যবস্থা পরীক্ষা করছে। এ মাসের শুরুতে হোয়াটসঅ্যাপ বিষয়ক সাইট ডব্লিউএবেটাইনফো বলেছিল, অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে নতুন এক প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান তৈরির কাজ চলছে।

অর্থ দিয়ে ব্যবহার করা যাবে এমন ফিচারের মধ্যে রয়েছে বিশেষ রিংটোন, পিন করা চ্যাটিং ও কাস্টমাইজেশন বা নিজের মতো সাজিয়ে নেওয়ার সুবিধা। ডব্লিউএবেটাইনফো প্রতিবেদনে বলেছে, ‘এসব সুবিধার মধ্যে রয়েছে ১৪টি নতুন আইকন ও ইন্টারফেসের জন্য বিভিন্ন রঙের সমাহার। এ সুবিধাটি ব্যবহারকারীদের অ্যাপের রূপসজ্জার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত