পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডিজেল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (৪ এপ্রিল) সকালে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্ত এলাকা থেকে শুক্রবার (৩ এপ্রিল) রাতে মালিক বিহীন দুই জারিকেন ডিজেল উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এদিকে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে চলমান অবস্থায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে ভূতিপুকুর বিওপির টহলদল সীমান্ত থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূতিপুকুর এলাকা থেকে দুই জারিকেনে প্রায় ৩০ লিটার ডিজেল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবি দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান তিনি।
