এএইউবি এর ১৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত 

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম

১। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ১৯তম সিন্ডিকেট সভা গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় এএইউবি-এর সম্মানীত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) সভাপতিত্ব করেন।
  
২।  সভার শুরুতেই সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্বায়নের জোয়ারে প্রতিনিয়তই পাল্টে যাওয়া প্রযুক্তিনির্ভর এবং চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের মতো বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান বেসামরিক বিমান চলাচল, প্রতিরক্ষা সক্ষমতা এবং মহাকাশ গবেষণায় বাণিজ্যিক সম্ভাবনা—সব মিলিয়ে এএইউবি দেশের আকাশ-যোগাযোগ, অ্যাভিয়েশন শিল্প ও মহাকাশ প্রযুক্তির অগ্রগতি অর্জনে একটি কৌশলগত স্তম্ভ হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিকল্পনা, টেকসই ও মানসম্পন্ন শিক্ষা, যুগোপযোগী গবেষণা কার্যক্রম এবং সুশাসনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস প্রযুক্তির উৎকর্ষের কেন্দ্রে পরিণত করাই সকলের সম্মিলিত লক্ষ্য।

৩।  সভাপতি বিশেষভাবে ব্যক্ত করেন যে, প্রতিটি সিন্ডিকেট সভায় এএইউবি -এর সার্বিক উন্নয়ন-অগ্রগতি, ভবিষ্য অভিযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ সমূহ গৃহীত হয় এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল সদস্যবৃন্দের গুরূত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অত্র বিশ্ববিদ্যালয় সমাজ তথা দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এর উন্নয়ন নিশ্চিত করা এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি শক্তিশালি ও সমৃদ্ধ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পারি। বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভাইস চ্যান্সেলর মহোদয় সবাইকে জাতীয় কর্মপন্থার সঙ্গে একাত্ব হয়ে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি মনে করেন সম্মিলিত প্রচেস্টার মাধ্যমে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে।

৪। এএইউবি -এর ১৯তম এ সিন্ডিকেট সভায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর সদস্যবৃন্দের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিমান এবং বেবিচক হতে সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত