দেশে সাইবার সিকিউরিটির চাহিদা অনেক

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ এএম

দেশে যত বেশি ডিজিটাল সেবা বাড়ছে, তত বেশি বাড়ছে সাইবার ঝুঁকি। এই ঝুঁকি মোকাবিলার জন্যই সাইবার সিকিউরিটির চাহিদা দ্রুত বাড়ছে।

ডিজিটাল বাংলাদেশ এবং অনলাইন নির্ভরতা বাড়ছে। এই নির্ভরতার সঙ্গে সঙ্গে ডেটা চুরি, হ্যাকিং এবং সাইবার আক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। ব্যক্তি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি সিস্টেম সবাই এখন ডিজিটাল নিরাপত্তার ওপর নির্ভরশীল। একটি ছোট নিরাপত্তা দুর্বলতা থেকেও বড় আর্থিক ক্ষতি ও বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হতে পারে। সেক্ষেত্রে সাইবার সিকিউরিটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনলাইন অপরাধ ও হ্যাকিংয়ের সংখ্যা বৃদ্ধি

ফেসবুক আইডি হ্যাক, অনলাইন প্রতারণা, বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি, ভুয়া লিংকের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়া এই ধরনের ঘটনা এখন প্রায় নিয়মিত ঘটছে।

কাজের ক্ষেত্র

সাইবার সিকিউরিটি এমন এক ফিল্ড, যেখানে আগ্রহ, ধৈর্য আর নিয়মিত শেখার মানসিকতা থাকলে যে কেউ আসতে পারে।

 ব্যাংক, ফিনটেক ও ই-কমার্সে বড় চাহিদা

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট এবং ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ আর্থিক লেনদেন ও গ্রাহকের সংবেদনশীল তথ্য আদান-প্রদান হচ্ছে। এই ডেটাগুলো সঠিকভাবে সুরক্ষিত না হলে বড় ধরনের আর্থিক ক্ষতি ও গ্রাহকের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হয়, তাই এসব প্রতিষ্ঠানের জন্য সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ।

 সরকারি ও করপোরেট উভয় সেক্টরেই সাইবার সিকিউরিটির গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর এখন ই-গভর্নেন্স, অনলাইন ডেটাবেস, ডিজিটাল সেবা এবং ক্লাউডভিত্তিক সিস্টেম ব্যবহার করছে। এসব সিস্টেমে নাগরিকদের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংরক্ষিত থাকে, যা সুরক্ষিত রাখা রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাইবার আক্রমণ প্রতিরোধ, তথ্য সুরক্ষা এবং সিস্টেম মনিটরিংয়ের জন্য দক্ষ সাইবার সিকিউরিটি পেশাজীবীর প্রয়োজন দিন দিন বাড়ছে।

 রিমোট জব ও আন্তর্জাতিক বাজারের সুযোগ

সাইবার সিকিউরিটি এমন একটি স্কিল, যার কাজ লোকেশন নির্ভর নয়। বাংলাদেশের একজন দক্ষ সাইবার সিকিউরিটি এক্সপার্ট চাইলে ঘরে বসেই বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করতে পারেন। অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এখন রিমোট সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, এথিক্যাল হ্যাকার এবং সিকিউরিটি কনসালটেন্ট নিয়োগ দিচ্ছে। এর ফলে বাংলাদেশের ট্যালেন্টরা বিদেশে না গিয়েও আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আয়ের সুযোগ পাচ্ছে।

 বাংলাদেশে ডিজিটাল সেবা ও অনলাইন ব্যবসা যত দ্রুত বাড়ছে, সেই তুলনায় দক্ষ সাইবার সিকিউরিটি পেশাজীবীর সংখ্যা এখনো খুব কম। দক্ষ জনবলের অভাবই নতুনদের জন্য সবচেয়ে বড় সুযোগ তৈরি করেছে। যারা এখন থেকেই সঠিক গাইডলাইনে সাইবার সিকিউরিটি শেখা শুরু করবে এবং বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবে, তারা খুব সহজেই জব মার্কেটে নিজেকে আলাদা করে তুলে ধরতে পারবে।

কারা শিখবেন

 স্কুল ও কলেজের শিক্ষার্থীরা

স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশাল। ছোটবেলা থেকেই তারা যদি কম্পিউটার, নেটওয়ার্ক এবং অনলাইন নিরাপত্তার প্রাথমিক ধারণা অর্জন করে, তাহলে ভবিষ্যতে প্রফেশনাল স্কিল তৈরি করা অনেক সহজ হয়ে যায়। এখনইশেখা শুরু করলে তারা নিরাপদ অনলাইন ব্যবহার, এথিক্যাল হ্যাকিং এবং প্র্যাকটিক্যাল সিকিউরিটি টেকনিক সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

 ইউনিভার্সিটি স্টুডেন্ট ও ফ্রেশ গ্র্যাজুয়েট

ইউনিভার্সিটি পর্যায়ের শিক্ষার্থী এবং সদ্য গ্র্যাজুয়েট হওয়া তরুণদের জন্য সাইবার সিকিউরিটি একটি অত্যন্ত আকর্ষণীয় এবং লাভজনক ক্ষেত্র। বিশ্ববিদ্যালয়ে থাকা সময় তারা প্রজেক্ট, ল্যাব ও কেস স্টাডির মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে, যা চাকরির বাজারে তাদের অন্যদের তুলনায় এগিয়ে রাখে। ফ্রেশ গ্র্যাজুয়েটরা যারা চাকরি খুঁজছেন, তারা এই স্কিলের মাধ্যমে ব্যাংক, ফিনটেক, ই-কমার্স, সরকারি ও করপোরেট সেক্টরে উচ্চ চাহিদার সঙ্গে মিলিয়ে সহজেই প্রবেশ করতে পারেন। যারা ফ্রিল্যান্সিং বা আন্তর্জাতিক মার্কেটে কাজ করতে চান, তাদের জন্যও সাইবার সিকিউরিটি একটি শক্তিশালী পথ।

 যারা নন-আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন যেমন ব্যবসা, অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য তাদেরও এই ফিল্ডে প্রবেশ করার সুযোগ আছে। প্রয়োজন শুধু ধৈর্য, নিয়মিত শেখার ইচ্ছা এবং বাস্তবভিত্তিক প্র্যাকটিস।

 যারা চাকরিজীবী কিন্তু নতুন, উচ্চ-দক্ষতা সম্পন্ন এবং স্থায়ী ক্যারিয়ার খুঁজছেন, তাদের জন্য সাইবার সিকিউরিটি চমৎকার বিকল্প।

ফ্রিল্যান্সার ও অনলাইন কাজ করতে আগ্রহীরা

যারা ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজের মাধ্যমে স্বাধীনভাবে আয় করতে চান, তাদের জন্য সাইবার সিকিউরিটি লাভজনক ক্ষেত্র। এই স্কিল দিয়ে ঘরে বসেই রিমোট জব, আন্তর্জাতিক প্রজেক্ট বা ইঁম ইড়ঁহঃু প্রোগ্রামে অংশ নেওয়া সম্ভব। দক্ষতা বৃদ্ধি পেলে এই ধরনের কাজের জন্য নিয়মিত ক্লায়েন্ট পাওয়া সহজ হয়ে যায় এবং আয়ও ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়।

কাজ পাবেন কোথায়

দেশে এখন সাইবার সিকিউরিটির চাকরির সুযোগ আগের চেয়ে বেড়েছে। ব্যাংক, মোবাইল ফিনটেক কোম্পানি, ই-কমার্স, সফটওয়্যার ফার্ম এবং বড় করপোরেট অফিসগুলো নিজেদের তথ্য ও সিস্টেম নিরাপদ রাখতে আলাদা সাইবার সিকিউরিটি টিম রাখছে। একজন নতুন ব্যক্তি সাধারণত জুনিয়র লেভেলের দায়িত্ব দিয়ে শুরু করে, যেমন সিস্টেম মনিটরিং বা বেসিক সিকিউরিটি চেক। সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়লে তার দায়িত্ব এবং গুরুত্ব দুটোই বাড়ে। এভাবে ধীরে ধীরে একটি স্থায়ী ক্যারিয়ার তৈরি হয়। দেশে বসেই বিদেশি কোম্পানির জন্য কাজ করা যায়। অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এখন রিমোট সাইবার সিকিউরিটি এক্সপার্ট নিয়োগ দেয়, যারা অনলাইনে তাদের সিস্টেমের নিরাপত্তা দেখাশোনা করে। যারা চাকরির বাইরে স্বাধীনভাবে কাজ করতে চায়, তাদের জন্য সাইবার সিকিউরিটি ফ্রিল্যান্সিং ভালো সুযোগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত