ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্যকে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ওয়াজ মাহফিল থেকে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরি নায়াব ইউসুফ এর নাম জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ফরিদপুর প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় জেলা ও মহানগর মহিলাদলের উদ্যেগে এই কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নাম জড়িয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য দ্রুত প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। এ সময় মহিলা দলের নেতৃত্বে একজন সংসদ সদস্য হয়ে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। 

জেলা মহিলাদলের সভাপতি নাজনীন রহমানের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান, কোতয়ালী থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজসহ জেলা ও মহানগর মহিলাদলের ‌অন্যান্য নেতাকর্মীবৃন্দ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত