মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই দোকানিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার সিরাজদীখান উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় মেসার্স তালুকদার ট্রেডার্সে নির্ধারিত দামের তোয়াক্কা না করে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দোকানের মালিক মো. মিজানুর রহমানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার রহিম স্টোরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দোকানের মালিক আব্দুর রহিমকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জেলা জুড়ে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
সৌদিতে ইরানি হামলার কঠোর নিন্দা পাকিস্তানের