কবিতা

ঝাউয়ের কান্না

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৬:১৪ এএম
নিঃসঙ্গ হতে হবে, জানি।

আমার জন্মলগ্নই
ছিল একাকিত্ব।
আমার তো জমজ কোনো ভাই নেই,
যে আমি নিঃসঙ্গ হব না।

মাতৃগর্ভে
আমার আর কোনো বোন নেই;
তারা শুধু মায়াবিনী!

আমার নিঃসঙ্গতা এখন
ঝাউয়ের কান্না।
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত