অভিজ্ঞ কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ব্যাংক

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ এএম

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করেছে। ব্যাংকের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান। তিনি সংবর্ধিত কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অভিজ্ঞ ও নিবেদিত কর্মকর্তারাই ব্যাংকের মূল শক্তি। তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে ব্যাংক আজকের অবস্থানে পৌঁছেছে।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, এস এম. আবু জাফর ও সৈয়দ আবুল হাশেমসহ বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত