সিটি ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি পেইড, ফুললি রেডিমেবল, কুপন বিয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটির অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটির মেয়াদ হবে সাত বছর।
গতকাল মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম কমিশন সভায় সিটি ব্যাংকের বন্ড অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০০৭তম কমিশন সভা গতকাল মঙ্গলবার কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সিটি ব্যাংক পিএলসির ১ হাজার ২০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুললি পেইড, ফুললি রেডিমেবল, কুপন বিয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেট যোগ ৩ শতাংশ কুপন মার্জিন। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান, ব্যক্তিগত বিনিয়োগকারী এবং মিউচুয়াল ফান্ডের কাছে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
