চট্টগ্রামের অন্যতম বহত্তম সাংস্কৃতিক সংগঠন খিড়কি’র সাবেক সভাপতি সৈয়দ মহিউদ্দিনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, বহু কালজয়ী গানের রচয়িতা সৈয়দ মহিউদ্দিন খিড়কির সাবেক সভাপতি ছিলেন।
তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (৭এপ্রিল) বাদ আসর চট্টগ্রামের হযরত শাহ্ আমানত (রহ.) মাজার সংলগ্ন এলাকায় ওই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,সদস্য এবং অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৈয়দ মহিউদ্দিন স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
