নারায়ণগঞ্জে অবৈধ তেল কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেংগাইন এলাকায় বুধবার (৮ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে খাদ্যপণ্য প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের অভিযোগে মেয়াজ ফুড প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানের মালিক মহিন ভূঁইয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সয়াবিন তেল প্রক্রিয়াজাত করে তা বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১২০০ লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিলো। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অনুমোদন ছাড়া অবৈধভাবে উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।  

র‍্যাব-১১ এর এএসপি মো. আল মাসুদ জানান, অবৈধভাবে মজুদ এবং ভেজাল পণ্য যারা উৎপাদন করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া আক্তার জানান, আমরা এখান থেকে তেলের নমুনা সংগ্রহ করেছি। যদি এতে ভেজাল প্রমাণিত হয় তবে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত