‘এবার ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতির আলোচনার প্রক্রিয়া শুরু’

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিব এবং সরাসরি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ পাওয়া গেছে।

লেবাননের প্রেসিডেন্ট বলেন, ‘লেবাননের বর্তমান পরিস্থিতির একমাত্র সমাধান হলো ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি করা।’ 

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

নেতানিয়াহু বলেন, লেবানন থেকে সরাসরি আলোচনার বসার অনুরোধ জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। বিশ্লেষকেরা বলছেন, লেবাননে ইসরায়েলের চলমান হামলা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। এই হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রেরও ওপরও চাপ বাড়ছিল। এর মধ্যে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে নেতানিয়াহুর নির্দেশের কথা জানা গেল।

সূত্র: আল–জাজিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত