রাশিয়া-ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১২:২৮ পিএম

অর্থডক্স ইস্টার উপলক্ষে আসন্ন সপ্তাহান্তে সাময়িকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া—এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি। 

শুক্রবার (১০ এপ্রিল) জেলেনস্কি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ইউক্রেনও ‘সমানভাবে’ পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি বলেন, ইউক্রেন আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে। 

ক্রেমলিন জানিয়েছে, ১১ এপ্রিল বিকেল চারটা থেকে ১২ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

জেলেনস্কি আশা প্রকাশ করেন, এই বিরতি দীর্ঘমেয়াদি শান্তির পথে এগোনোর সুযোগ তৈরি করতে পারে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর এটি হতে পারে প্রথম উল্লেখযোগ্য যুদ্ধবিরতি। তবে গত বছর ইস্টারেও একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও উভয় পক্ষ একে অপরকে তা লঙ্ঘনের অভিযোগ করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত