শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে ভোট জালিয়াতি, ভোটকেন্দ্র দখল, জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দলটি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বিস্তারিত ভিডিওতে
