সানি লিওনের সঙ্গে তুলনা, ক্ষেপে বোম পরীমনি

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

শুটিং, ডাবিং কিংবা তেমন কোনো কাজ না থাকলেও স্যোশাল মিডিয়াঢ বিভিন্ন ছবি, লেখা ও ভিডিও পোস্ট করে নেটিজেন মাতানো পরীমনি অনেকদিনই খবরে নেই। তবে হঠাৎ করেই এক ভিডিও শেয়ার করে উত্তাপ ছড়ানোর পাশাপাশি চমকে দিলেন এই নায়িকা। 

ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে পরীকে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে ৩০ সেকেন্ডের একটি ভিডিওটি পোস্ট করার পর থেকে হু-হু করে বাড়ছে এর ভিউ, কমেন্ট, লাইক এবং শেয়ারের সংখ্যা। সর্বশেষ তথ্য অনুয়ায় আজ শনিবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত এতে লাইক পড়েছে প্রায় পঞ্চাশ লাখ। মন্তব্য পড়েছে সাড়ে সাত হাজারেরও বেশি।

 আবেদনময়ী পোশাকে তোলপাড় ছড়ানো এই ভিডিওটির মন্তব্যর ঘরে ইতিবাচকের চেয়ে নেতিবাচক মন্তব্যও বেশি দেখা যাচ্ছে। শামীমা পারভীন দোলা নাসের এই ইউজার তো তার শর্ট ড্রেসের প্রসঙ্গ তুলে পরীকে সানি লিওনের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘বাংলার সানি লিওন আপা। কেমনে এই জামা পরে আল্লাহ!’ আর এই কমেন্টের জবাবে অনেকটা ক্ষুব্ধ হয়ে পরীমনি লিখেছেন,‘সানি লিওনরে ক্যামনে চেনেন হুজুর।’ 

আরেকজন লিখেছেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, কেউ আবার জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি। অনেকে আবার ভিডিওতে পরীর পোশাক নিয়ে কটাক্ষও করছেন। এসব মন্তব্যকারীকে কড়া জবাবও দিচ্ছেন পরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত