নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০২:১৪ এএম

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত মূল আসামি হৃদয় হেসেনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তার হৃদয়ের বাড়ি জেলার বড়াইগ্রামের পারবোনী এলাকায়।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১১ এর ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর এক দিন আগে গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে হৃদয় হোসেনকে  গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৭ এপ্রিল বিকেলে নাটোরের বড়াইগ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনায় ওই স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় উদ্ধার করে স্কুলছাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গত ৯ এপ্রিল স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর প্রযুক্তির সাহায্যে মূল আসামি হৃদয় হেসেনের অবস্থান সম্পর্কে জানা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত