চট্টগ্রামে মার্কেটে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০২:১৫ এএম

চট্টগ্রাম নগরের ষোলশহরের ‘চিটাগাং শপিং কমপ্লেক্সে’ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার পরপরই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দুই স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে এখনো সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত