বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, এসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, আসিফ সিরাজ রব্বানীর সামাজিক প্রচেষ্টা ‘এক সঙ্গে গড়ি সমৃদ্ধ শেরপুর ধুনট’ এবং ‘বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি’-র যৌথ আয়োজনে আগামী ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে দিনব্যাপী ক্রিকেট ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইন। বগুড়ার শেরপুর-ধুনট থেকে প্রতিভাবান তরুণ ক্রিকেটার খুঁজে বের করতে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ।
এ উপলক্ষে রবিবার (১২ এপ্রিল) শেরপুর সরকারি ডি. জে. মডেল হাই স্কুল মাঠ পরিদর্শন করেন উদ্যোগের প্রধান উদ্যোক্তা বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী এবং বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচালক আবদুল মুক্তাদির।
আয়োজকরা জানান, ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইনের মাধ্যমে অনূর্ধ্ব-১৬ বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করা হবে। নির্বাচিতদের জন্য থাকবে দুই বছর মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি। এ প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার বহন করা হবে আসিফ সিরাজ রব্বানীর ক্রীড়া বৃত্তির মাধ্যমে।
আসিফ সিরাজ রব্বানী দেশ রূপান্তরকে বলেন, এ উদ্যোগ তরুণদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করবে এবং শেরপুর-ধুনট অঞ্চল থেকে মানসম্মত ক্রিকেটার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঊল্লেখ্য, বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি ক্রিড়ামোদী এবং শিক্ষানুরাগী একজন মানুষ। তার প্রতিষ্ঠিত সামাজিক উদ্যোগ ‘এক সঙ্গে গড়ি সমৃদ্ধ শেরপুর ধুনট’ এর উদ্যোগে শেরপুর ও ধুনট উপজেলার এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৬৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছেন তিনি। সম্মাননাস্বরূপ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট অফ এক্সেলেন্স, ব্র্যান্ডেড মগ, ল্যাপটপ ব্যাগ ও নোটবুক তুলে দেওয়া হয়। ওই অঞ্চলে এ ধরনের আয়োজন এটিই প্রথম।
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন