বাঁশখালীতে এক হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম

চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে এক হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার ক‌রা হয়েছে।  বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্টেএকটি ব্যাটারিচালিত অটোরিক্সায় থাকা দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের দেহ তল্লাশি করা হয়।

এ সময় ব‌রিশা‌লের কোতোয়ালী থানা এলাকার বাংলা বাজার, ব্যাপটিস্ট মিশন রো‌ডের মৃত নজর আলী হাওলাদারের পুত্র সুমন হাওলাদার (২৮) এর কাছ থে‌কে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং রাঙ্গুনিয়ার রেশম বাগান এলাকার মিলন না‌থের পুত্র অঞ্জন নাথ (২১)এর কাছ থে‌কে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট এক হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  শনিবার(১১এ‌প্রিল) বিকা‌লের এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ব‌লে নি‌শ্চিত ক‌রেছেন বাঁশখালী থানা পু‌লিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত