পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন পিরোজপুরের মো. হুমায়ুন রশিদ। গত ৮ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের অভিপ্রায় অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেড ও সংশ্লিষ্ট সুবিধাদিসহ মো. হুমায়ুন রশিদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সহকারী একান্ত সচিবের পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর যতদিন এ পদে দায়িত্ব পালন করবেন অথবা হুমায়ুন রশিদকে সহকারী একান্ত সচিব হিসেবে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পিরোজপুর আনন্দের জোয়ারে ভাসে। প্র
মো. হুমায়ুন রশিদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর মরজাল উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পাওয়ার খবরে পিরোজপুর বিভিন্ন লোকজন তাকে সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
