আইডিএলসি ও সিটিব্যাংক এনএ চুক্তি

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৭ এএম

সিএমএসএমই ব্যবসায় উদ্যোগ পরিসরকে শক্তিশালী করতে চুক্তি স্বাক্ষর করেছে, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ও সিটিব্যাংক এনএ, বাংলাদেশ। এই অংশীদারত্ব চুক্তির আওতায় সিটিব্যাংক এনএ এবং আইডিএলসি ফাইন্যান্সকে বিশেষ ঋণ সুবিধা প্রদান করবে, যার সম্পূর্ণ অংশ যথাযোগ্য সিএমএসএমই গ্রাহকদের কাছে পুনরায় ঋণ হিসেবে বিতরণ করবে আইডিএলসি। এটিই বাংলাদেশের প্রথম পিয়ার লেন্ডিং উদ্যোগ, যা বাংলাদেশ ব্যাংক প্রণীত সিএমএসএমই অর্থায়ন সংক্রান্ত এসএমইএসপিডি মাস্টার সার্কুলার অনুসারে পরিকল্পনা করা হয়েছে। গতকাল রবিবার আইডিএলসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঋণ সহযোগিতার মাধ্যমে উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তি আরও সহজ হবে। একই সঙ্গে, ব্যাংকিং খাতের তারল্যকে একটি মাল্টি-প্রোডাক্ট এনবিএফআইয়ের মাধ্যমে কার্যকরভাবে ব্যবহার করে সিএমএসএমই অর্থায়নে এক নতুন দিগন্তও উন্মোচন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত