মতবিনিময় সভায় যা বললেন এসএ জিন্নাহ কবীর এমপি

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১২:০২ এএম

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, আগামী পাঁচ বছরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। রবিবার(১২এপ্রিল) দৌলতপুর উপজেলার আমতলী ফেদু সেক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় সংসদ সদস্য জিন্নাহ কবীর বলেন, পাঁচ বছরের মধ্যে আমার নির্বাচনী এলাকা দৌলতপুর ঘিওর শিবালয় নদী ভাঙ্গনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আন্তর্জাতিক বানিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হবে। আমতলী, আবডাঙ্গা ধলেশ্বরী নদীর উপর ব্রিজ নির্মাণ করা হবে। রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্বাস্থ্য শিক্ষা মান উন্নয়নে কাজ করে যাবো। প্রান্তিক কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। আসুন সবাই মিলে সমাজটাকে মাদকমুক্ত সনাজ গড়ি। তিনি বলেন, আসুন সবাই মিলে সন্ত্রাসী, চাঁদাবাজি,দুনীতির বিরুদ্ধে  রুখে দাঁড়াই।

জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো লোকমান হোসেন, উপজেলা উপজেলা খন্দকার এনামুর সালেহীন, বিএনপির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা শফিকুল ইসলাম শফিক, কৃষক দলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তোতা, জিয়নপুর ইউনিয়ন চেয়ারম্যান আতোয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপি নেতা আবদুল হালিম শাওন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সামান, যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত